শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

আপু ডাকায় রোগীর বাবাকে রুম থেকে বের করে দিলেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট / ৪৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

আপু’ ডাকায় জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার মারজিয়া খাতুনের বিরুদ্ধে রোগীর অভিভাবককে রুম থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

অভিযোগকারী শহরের নয়নী বাজার মহল্লার কাজী মাসুম জানান, দুপুর দুইটার দিকে তিনি তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়ার পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন। কিন্তু একটি ওষুধ না পেয়ে প্রায় আধা ঘণ্টা পর ফের জরুরি বিভাগে এলে সেখানে নতুন ডিউটিতে আসেন চিকিৎসক মারজিয়া খাতুন।

কাজী মাসুম দাবি করেন, তিনি বিনয়ের সঙ্গে ডাক্তার মারজিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপু আগের ডাক্তার যে ওষুধ দিয়েছিলেন সেটা পাওয়া যাচ্ছে না অন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা। তখন আপু শব্দ শুনে ক্ষিপ্ত হয়ে মারজিয়া বলেন আপু বলছেন কেন? আমি মেডিকেল অফিসার, যান বের হয়ে যান। এরপর বারবার ধমক দিয়ে তাদের কক্ষ থেকে বের করে দেন।

ঘটনার খবর পেয়ে বিকেলে কয়েকজন সংবাদকর্মী চিকিৎসকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলব না।

হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফি বলেন, বিষয়টি শুনেছি, হয়তো ভুলক্রমে তিনি এ কথা বলেছেন। তবে এ বিষয়ে আমাদের অফিসিয়ালি অভিযোগ করতে হবে বা সরাসরি কথা বলতে হবে। শনিবার অফিস খোলার পর বিষয়টি দেখা হবে।

হাসপাতালে উপস্থিত অনেক রোগী ও স্বজনরা অভিযোগ করেন শুধু মারজিয়াই নন জরুরি বিভাগসহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসকই রোগী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ