শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

আজানের শব্দ নিয়ে আপত্তি, প্রতিবাদ করায় বিএনপি নেতা খুন

ডেস্ক রিপোর্ট / ৭০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি মসজিদে মাইকে ফজরের আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস সরদার।

মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন আলমাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার অভিযোগ করে বলেন, আজান ও বয়ান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সরদার। আমরা প্রতিবাদ করলে সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটতে পারে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ