শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

আচরণবিধি ভেঙে ক্লাসে প্রচারণা চালালেন এস এম ফরহাদ

ডেস্ক রিপোর্ট / ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে গিয়ে প্রচারণা চালিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ক্লাসে যান এবং শিক্ষার্থীদের কাছে ভোট চান।
ক্লাসে প্রচারণার একটি ছবি বাংলানিউজের হাতে এসেছে।
সেখানে এস এম ফরহাদের সঙ্গে একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসাইন অপুও উপস্থিত ছিলেন।
ডাকসুর আচরণবিধির ৬ ধারার চ উপধারা অনুযায়ী পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভেতরে ও করিডোরে মিছিল করা যাবে না।
ক্লাসে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্লাস চলাকালে এস এম ফরহাদ ক্লাসে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের কাছে ভোট চান।

এসময় ক্লাসে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক রনি মৃধা।

এস এম ফরহাদ প্রচারণার জন্য ক্লাসে গিয়েছেন জানিয়ে তিনি একটি গণমাধ্যমকে বলেন, ক্লাসের অ্যাটেন্ডেন্স শুরু করিনি, তার আগে সে এসেছে। আমিও প্রবেশ করেছি, প্রায় একই সঙ্গে সে প্রবেশ করেছে।

এ বিষয়ে কথা বলতে এসএম ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এখনই বিষয়টি জেনেছেন জানিয়ে ডাকসুর আচরণবিধি সংক্রান্ত ট্রাস্কফোর্সের আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, বিষয়টি তিনি দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ