শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

আগামীকাল রংপুরে আসছেন বিসিবি সভাপতি

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই আয়োজনের অংশ হিসেবে আগামীকাল রংপুরে আসছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা। এই আয়োজনকে সামনে রেখে রংপুরে বিভাগীয় পর্যায়ের ক্রিকেটের সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রংপুরের সন্তান সোহরাওয়ার্দী শুভ।

যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সাবেক এই ক্রিকেটার বলেন, ‘শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেটের আতুরঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন, বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোন প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার।’

শুভ আরও বলেন ‘দেশের অনেক নামকরা খেলোয়াড় উপহার দিয়েছে রংপুর। নাইম ইসলাম, নাসির হোসেন, আরিফুল হক, তানভীর হায়দার, আলাউদ্দিন বাবু, সাজেদুল ইসলাম, ধীমান ঘোষ, লিটন কুমার দাস, রিশাদ হোসাইন, আকবর হোসেন। এখনও অনেক খেলোয়ার পাইপ লাইনে আছে যারা আগামীতে দেশকে রিপ্রেজেন্ট করবে।’

শুভ বলেন, ‘বুলবুল ভাই, আকরাম ভাই, নান্নু ভাই এক সময় রংপুর ক্রিকেটে গার্ডেন ভেন্যুতে ফার্স্টক্লাস ক্রিকেট খেলেছিলেন। সেই সময় ক্রিকেট গার্ডেন ছিল দেশের সেরা ভেন্যু। অথচ দুই দশক আগের এক নম্বর ভেন্যু এখন একদমই খেলার অনুপযোগী। গত ১৫ বছর ক্রিকেট গার্ডেনের সংস্কার হয়নি। বিগত দিনের বোর্ড প্রেসিডেন্টরা রংপুরে আন্তর্জাতিক মানের মাঠ তৈরীর জন্য প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেননি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অবহেলিত রংপুরকে এক নম্বর জেলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত ১০ মাসে সেই প্রতিশ্রুতির ছিটে ফোটাও দেখা যায়নি।’

আমাদের দাবির প্রেক্ষিতে ক্রিকেট গার্ডেন থাকা বস্তি উচ্ছেদ হয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম সেখানে প্রতিদিন ক্রিকেট খেলোয়াড়রা অনুশীলন করবে। কিন্তু কিছু মেলা ব্যবসায়ী জেলা প্রশাসনকে ম্যানেজ করে ছয় মাস পরপর সেখানে মেলা আয়োজন করে। মেলা থেকে আসা টাকা মাঠ ও ক্রিকেটের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও সেই টাকার কোন হদিস নেই। এ ছাড়া রংপুরে নিয়মিত লিগ হওয়ার কথা ছিল, সেখানে মানুষ ঠাট্টা করে বলে রংপুরে ওয়ার্ল্ডকাপ হয় ৫ বছর পরপর।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ