শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

আগামীকাল মাথায় কালো কাপড় বেঁধে শাহবাগে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় শাহবাগে অবস্থান করে তারা মাথায় কালো কাপড় বেঁধে মৌন মিছিলের কর্মসূচি প্রকাশ করবেন। জেলাসদর ও উপজেলা সদরের শিক্ষকরাও এই কর্মসূচিতে অংশ নেবেন।

শিক্ষকরা সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো মহাসমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নিলে শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা। এ সময় সকল শিক্ষকের প্রশিক্ষণ থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচিতে শিক্ষকদের ভুখা মিছিল শিক্ষাভবন অভিমুখে পুলিশের বাধার মুখোমুখি হয়। ওই সময় শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন। অর্থ বিভাগ বেতন বাড়িতে ৫ শতাংশ বাড়ি ভাড়ায় অনুমতি দিলেও শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১,৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ