শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

আগামীকাল গণপরিবহন সচলের পাশাপাশি খোলা থাকবে দোকান-শপিংমল

ডেস্ক রিপোর্ট / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনেও (বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর) রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এর পাশাপাশি, আগামীকাল ঢাকার সকল মার্কেট ও বাজার খোলা থাকবে বলেও জানা গেছে।

বুধবার (১২ই নভেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে গণপরিবহন সচল রাখার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সড়কে গণপরিবহন চলবে। তবে, কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মসূচি ঘিরে যাতে কোনো বাসে অগ্নিকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পরিবহন মালিক ও প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে দোকান, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দিয়েছেন দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল ঢাকাসহ দেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল যথারীতি খোলা থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ