শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

অর্ধকোটি ব্যয়ের সেতুতে নেই সংযোগ সড়ক; ভোগান্তিতে দেড়শতাধিকের বেশি পরিবার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না হওয়া সুফল থেকে বঞ্চিত হয়েছেন দেড় শতাধিকেও বেশি পরিবার। এতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার নারী-বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ। সড়কের বেহাল দশা ও সংযোগ সড়ক না হওয়ার ওই পথে ছোট ছোট যান চলাচলও বন্ধ। এতে জরুরি অবস্থায় বিপাকে পড়ছেন স্থানীয়রা। তবে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রকল্প কর্মকর্তা।

উপজেলার রমনা মডেল ইউনিয়নের দক্ষিন খরখরিয়া সাব বাঁধ এলাকায় ১১মিটার সেতুর চিত্র এটি।

জানা গেছে, দুর্যোগ ও ত্রান দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে ৪২ লাখ ৬৩ হাজার ৯০৭ টাকা ব্যয়ে ১১ মিটার সেতুর কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কুড়িগ্রাম কাঠালবাড়ি নুসরাত জাহান। চলতি বিল প্রদান করলেও চূড়ান্ত বিল দেয়া হয়নি এখনো।

স্থানীয় বাসিন্দা সকিনা, বিলকিস, আমজাদ হোসেন, নুরনবি বলেন, বছরখানিক আগে সেতুর কাজ শেষ হলেও সামনে গর্ত করে রেখেছে মাটি ভরাটের জন্য। কিন্তু দীর্ঘ সময় ধরে এই অবস্থা। এখন সেতু দিয়ে যাতায়াত করা যায় না। সেতুর নিচ দিয়ে পারাপার হতে হয়। গাড়ি তো চলে না। কেউ অসুস্থ হলে বিপদ আরও বেশি হয়। এছাড়াও একটু বৃষ্টি হলে পানি জমে থাকে। তখন ছেলেমেয়েদের স্কুল যেতে বিড়ম্বনায় পড়তে হয়।

চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা হয়নি, দ্রুত পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ