শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

অভিনব কায়দায় তারের কয়েলবক্সে গাঁজা পাচারকালে যুবক আটক

ডেস্ক রিপোর্ট / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তারের কয়েলবক্সের ভেতর অভিনব কায়দায় পাচারের সময় ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯শে অক্টোবর) সকালে উপজেলার বিশ্বরোড এলাকা থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম রায়হান উদ্দিন (২৯)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের থৈপাও এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিশ্বরোড এলাকার সিলেটগামী মামুন কাউন্টারের কাছ থেকে অভিযান চালিয়ে রায়হানকে আটক করা হয়। এ সময় তাঁর হাতে থাকা একটি তারের কয়েলবক্সের ভেতর থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ