শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

অভাব-অনটনে বড় হওয়া আল-আমিন আজ বিসিএস ক্যাডার

স্থানীয় রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

এবারের ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে (দর্শন বিভাগ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন আল-আমিন ইসলাম। তবে তার এই সাফল্যের গল্প সবার থেকে অনেকটাই আলাদা। শৈশব থেকেই দারিদ্র্য ছিল আল-আমিন ইসলামের নিত্যসঙ্গী।

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকার চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর জিগাপাড়া গ্রামের আব্দুস সামাদের সন্তান আল-আমিন ইসলাম।

পরিবারে অভাব-অনটনের মধ্যেও থেমে থাকেননি তিনি। পড়াশোনার প্রতি ছিল তার অগাধ আগ্রহ ও অধ্যবসায়। নিজের পড়ালেখার খরচ জোগাতে টিউশনি করেছেন, কখনো কখনো কৃষিকাজেও সহযোগিতা করে পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

আল-আমিন ইসলাম ২০১১ সালে চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে রাজিবপুর ডিগ্রি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ভর্তি হন। লেখাপড়ার পাশাপাশি তিনি ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিয়ে চাকরি পান।

বর্তমানে স্বীকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তবে শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি চালিয়ে যান।

আল-আমিন ইসলাম বলেন, জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি মনের ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকে তাহলে সাফল্য অর্জন করা খুবই সহজ। আমি শিক্ষার্থীদের বলব লেখাপড়ার কোনো বিকল্প নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন দেশের মানুষের জন্য কাজ করতে পারি।

আল-আমিনের বাবা আব্দুস সামাদ বলেন, আজ আমি খুবই খুশি, আমার ছেলে বিসিএসে চাকরি হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ