শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

অন্ধকারাচ্ছন্ন মওলানা ভাসানী সেতুতে আবারও সড়ক দুর্ঘটনায় আহত ২, নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে সেতুর উত্তর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল দুই যুবক। এ সময় সেতুর ওপর হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ ও অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, গত শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় সেতুর সংযোগ সড়কে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারী নিহত হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ হলেও সেখানে নেই কোনো ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ, নেই সিসি ক্যামেরা বা স্পিড ব্রেকার। ফলে গাড়িগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। পাশাপাশি রাতে সেতু অন্ধকারে ডুবে থাকে, কারণ এর আগেই বৈদ্যুতিক তার ও রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে।

সেতুর এমন নিরাপত্তাহীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ জানাচ্ছেন স্থানীয়রা। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রায় নয়শত পঁচিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি মেগা প্রকল্পে কীভাবে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি? সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, ‘প্রতিদিন কত প্রাণ ঝরবে, কত পরিবার কাঁদবে?’ কেউ কেউ এও বলেছেন, ‘এটি শুধুই সরকারি অর্থের অপচয় আর দায়িত্বহীনতার প্রতিচ্ছবি।’

স্থানীয়রা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সেতুটিকে দ্রুত পূর্ণ নিরাপত্তার আওতায় আনতে হবে। চুরির ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। পাশাপাশি সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও রাতে নিয়মিত পুলিশ প্যাট্রোল চালুরও জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

উল্লেখ্য, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা এই মাওলানা ভাসানী সেতুটি উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত। তবে প্রতিনিয়ত দুর্ঘটনা ও চুরির ঘটনায় এই সম্ভাবনা এখন হুমকির মুখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ