শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

অনেক উপদেষ্টাকে তাদের অবৈধ কর্মকান্ডের জন্য জেলে যাওয়া লাগতে পারে- রংপুরে ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যাওয়া লাগতে পারে’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ডিজিএফআইয়ের ৪-৫ জন লেঃ জেনারেল ভারতে পালিয়ে গিয়েছে। এতে করে এ রাষ্ট্রের নিরাপত্তা চরম হুমকিতে রয়েছে। তারা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রিকরে দিয়েছে। ভারত সরকারের সহযোগিতায় ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ভারতে তারা ভাল লাইফ লীড করছে।সেনাবাহিনীর কর্মকর্তারা যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার শুরু হয়েছে। তবে তাদের ট্রাইব্যুনালে আনা হয়েছে এসি গাড়িতে করে, এসেছেন হলিউডের নায়কদের মত সাজগোজ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরে থাকা বাড়িকে সাব জেল ঘোষণা করেছেন। যাদের ক্ষমতা নেই গরীবেরা থাকবে কাশিমপুর কারাগারে আর ক্ষমতাবানরা থাকবে ফাইভ স্টার জেলে। বাসায় বসে আইফোন ব্যবহার করে বট আইডি দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করতে তারা, এটি হতে পারে না।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবী মেনে নেয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকরা বাড়ি ফিরে গেছেন। আর অনেক দাবী ন্যায্যতার সাথে মানা হয়নি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা ও মহিলা সংস্থার পিডি, ডিপিডি, সচিব থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সিন্ডিকেট রয়েছে। তারা অর্থের বিনিময়ে জনবল নিয়োগসহ দূর্নীতি করছেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, উত্তরাঞ্চলে বিনিয়োগ বাড়াতে হবে। এখানে শিল্প-কারখানা হলে বেকারত্ব ঘুচবে। তরুনরা মাদকে ঝুঁকবে না। ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে। এছাড়া সুস্বাস্থ্যের জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার বিস্তৃতি ঘটাতে হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ করতে হবে। শিক্ষার উন্নয়ন করলে দেশ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান মাহবুব, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ