শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

অনেকে এখন ভাবছে, এনসিপির পেছনে ইনভেস্ট অপচয় হয়েছে : মাসুদ কামাল

ডেস্ক রিপোর্ট / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) পেছনে এতোদিনের ইনভেস্ট অপচয় হয়েছে অনেকে ভাবছেন- এমনটাই দাবি করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। ডাকসু ও জাকসু নির্বাচনের পর অনেকে জামায়াতের দিকে লাইন দিয়েছে বলেও দাবি তার।

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

মাসুদ কামাল বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের ফল রাজনীতিতে একটি ঢেউ।

এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। বিএনপি-জামায়াতের রাজনীতিতে এর প্রভাব পড়েছে।

ডাকসু-জাসকু নির্বাচনের পর একটি গোষ্ঠী জামায়াদের কাছে লাইন দেওয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের পর একটি গোষ্ঠী দেখতেছে জামায়াত পাওয়ারফুল পার্টি হয়ে গেছে।

তাদের কাছে কে আগে লাইন দেবে তার একটা প্রযোগিতা শুরু হয়েছে। রাকসু নির্বাচনের পর এই প্রতিযোগিতা আরো বাড়বে। অনেকে এখন মনে করছে, এনসিপির পেছনে এতো দিন যে ইনভেস্ট করলাম, কি একটা অপচয় হয়ে গেল। এখন সেই অপচয়গুলো ফেরত আনার চেষ্টা করবে তারা।

পাওয়ারফুল পার্টির পেছেনে সুবিধাবাদী গোষ্ঠী লাইন দেওয়াটা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি।

তবে ডাকসু বা জাসকু নির্বাচনের ফল প্রান্তিক ভোটারদের ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলে দাবি মাসুদ কামালের। তিনি বলেন, সাধারণ মানুষ কিন্তু ডাকসু বা জাকসু দেখে সিদ্ধান্ত নেয় না। তারা দেখে তাদের এলাকায় কি হচ্ছে। ওই এলাকায় বিএনপি বা জামায়াত কী করছে, ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবেন।

এ কারণেই দেখবেন, এই দেশের একেক জেলায় কিন্তু একেক রকম ফল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ