শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ঈদের ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ডেস্ক রিপোর্ট / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ঈদের টানা ১০ দিনের ছুটির শেষ দিন গতকাল শনিবার। আজ রবিবার থেকে খুলছে সরকারি ও বেসরকারি অফিস । ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশনসহ বাস টার্মিনালে। এমনই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থান থেকে শুক্রবার রাতে ছেড়ে আসা ট্রেনগুলোতে হাজারও যাত্রী ঢাকায় প্রবেশ করেছেন। রংপুর নগরীর অফিস-আদালতও আজ ফিরে পাবে প্রাণ।

প্রত্যেকেই পরিবারের মায়া, ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ফিরছেন শহরে, কেউবা ঢাকায় কিংবা কেউবা অন্য শহরে।

হাতে লাগেজ, চোখে ক্লান্তি, তবুও সামনে এগিয়ে চলার তাড়া যেন সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। পরিবার ফেলে ফিরে আসার বেদনা সবার চোখেমুখে স্পষ্ট। তবে জীবিকার তাগিদে আবার ছুটে চলা ছাড়া উপায় নেই। এ দিকে শহর আবারও ফিরে পাচ্ছে তার চেনা গতি, কর্মচাঞ্চল্য আর ব্যস্ততা।

এরইমধ্যে ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়িতে থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরেছেন। গতকাল পর্যন্ত ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে।

গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হয়। এর আগে, গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া, ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ