শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা হামলা চালাতে প্রস্তুত ইরান

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা হামলা চালাতে ইরানি সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেখারচি।

শুক্রবার (১৩ জুন) সকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে। এদিন ভোরে ইরানে চালানো সামরিক আক্রমণে কয়েকজন ইরানি কমান্ডার ও কর্মকর্তার মৃত্যুর পর তার এই বক্তব্য আসে।

মুখপাত্র শেখারচি বলেন, “শত্রু ইরানকে আক্রমণ করে একটি ভয়ানক ভুল করেছে”। তিনি জনগণকে আশ্বস্ত করেন যে, ইরানী সেনাবাহিনী একশতভাগ প্রস্তুত এবং তারা খুব শিগগির একটি শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও যোগ করেন, “ইসরায়েলি শত্রু যুক্তরাষ্ট্রের সহায়তায় বসতবাড়ি ও অন্যান্য লক্ষ্যবস্তুতে অমানবিক আক্রমণ চালিয়েছে”।

শেখারচি বলেন, “শত্রুরা খুবই বড় মূল্য চুকাবে” এবং “এটি শুধুমাত্র একটি শুরু, আমাদের সেনাবাহিনী কঠিন প্রতিক্রিয়া জানাবে”।

তিনি আরও জানান, “একাধিক সরকারি কর্মকর্তার বাড়ি আক্রমণ করা হয়েছে, যার ফলে বেশ কিছু কর্মকর্তা এবং সাধারণ নাগরিক শহীদ হয়েছেন”।

ইরানী সেনাবাহিনী দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে, তারা এই পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।

ইরানের রাজধানী তেহরানে চালানো ইসরায়েলি হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। হামলায় দেশটির দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফারেইদুন আব্বাসিও নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতের এই হামলা পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। তেহরানের একাধিক আবাসিক ভবন এই হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইরান-ইসরায়েল উত্তেজনা এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে সংঘর্ষের পরিণতি আরও বিপজ্জনক হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ