শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে নেমে মিরাজ ইসলাম (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী ঢেপা নদীতে এ ঘটনা ঘটে।

মিরাজ ইসলাম বীরগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের আদিবাসীপাড়া এলাকার নাঈম ইসলামের ছেলে। সে সুজালপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নানা আজিমুলের বাড়িতে বেড়াতে আসে মিরাজ। সহপাঠীদের নিয়ে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার তৎপরতার পর মৃত অবস্থায় মিরাজকে উদ্ধার করা হয়।

স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, নখাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত আজিমুলের নাতির মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, স্কুলছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ