শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

পঞ্চগড়ে বাবার লাশ দাফন করতে এসে ছেলেকেও হারালেন ব্যাংক কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

পঞ্চগড়ে বাবার লাশ দাফন শেষ করে ছেলের লাশ নিয়ে ঢাকায় ফিরলেন সফুরা বেগম নামের এক নারী ব্যাংক কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বোদাপাড়া এলাকায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চগড়ের বাসিন্দা সফিকুল ইসলামের (৭০)। তার লাশ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে পঞ্চগড়ে গ্রামের বাড়িতে এসেছিলেন মোহাম্মদপুর এলাকায় বসবাসকারী ব্যাংক কর্মকর্তা মেয়ে সফুরা বেগম।

রোববার দুপুরে পঞ্চগড়ে বাবার লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আর এর একদিন পরেই সোমবার দুপুরে সন্নাসীপাড়া এলাকার তালমা নদীতে খালাতো ভাইসহ গোসল করতে যায় তাওসিফ আল মাহমুদ (১৬)। এ সময় গোসলে নেমে নদীর গভীর খাদে পানিতে ডুবে মারা যায় সফুরা বেগমের ছোট ছেলে তাওসিফ আল মাহমুদ। এরপর সোমবার ছেলের লাশ নিয়ে ঢাকায় ফিরে গেলেন মা সফুরা বেগম। সেখানেই তিনি ছেলেকে দাফন করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, ছেলে তাওসিফ মোহাম্মদপুরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকার প্রকৌশলী আব্দুর রহিম ও ব্যাংক কর্মকর্তা সফুর বেগমের ছোট ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ