শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

পঞ্চগড়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

পঞ্চগড় সদর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী তাওসিফ আল মাহমুদ (১৬) ও ডোবার পানিতে পড়ে মিনহাজ ইসলাম (১৮ মাস) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সন্ন্যাসী পাড়া গ্রামে ও পঞ্চগড় পৌরসভার তুলার ডাঙ্গা এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।

তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। সে মোহাম্মদপুর এলাকার ফয়জুর রহমান আইডিয়াল ইন্সিটিটিউট থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মিনহাজ ইসলাম পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মাসুম ইসলামের ছেলে।

রোববার দুপুরে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়। সোমবার দুপুরে নানা বাড়ি থেকে কিছু দূরে সন্ন্যাসী পাড়া এলাকায় তালমা নদীতে বড় ভাইসহ আত্মীয় স্বজনদের সাথে গোসল করতে যায় তাওসিফ। গোসলের একপর্যায়ে নদীতে বালি ও পাথর উত্তোলনে গভীর হওয়া গর্তে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়ির উঠানে সন্তান মিনহাজকে খেলতে দিয়ে বাসার কাজ করছিলেন মা মালেকা বেগম। খেলাধুলার এর পর্যায়ে বাড়ির বাইরে বের হয় মিনহাজ। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবার ধার দিয়ে হাটার সময় অসাবধানতাবশত পড়ে যায় সে।

পরিবারের সদস্যরা তাকে দীর্ঘসময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান পানিতে ডুবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ