শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—গোলাম রব্বানী (৪৫) ও ছফুরা বেগম (৫৫)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) বিকেলে উপজেলার ব্র্যাকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাসিন্দা এবং ছফুরা বেগম পীরগঞ্জ উপজেলার নিজকাবিলপুর গ্রামের জয়নাল প্রামানিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে গোলাম রব্বানী মোটরসাইকেল নিয়ে ব্র্যাকমোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে জয়নাল প্রামানিক তাঁর স্ত্রী ছফুরা বেগমকে নিয়ে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গোলাম রব্বানী মারা যান এবং ছফুরা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত অপর দুইজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘ব্র্যাকমোড়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ