শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

ঈদযাত্রার পথে ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মসজিদে ধাক্কা খাওয়ার পর এক বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার সকাল ৭টার দিকে তারাকান্দা উপজেলার তালদীঘি এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান।

নিহতরা হলেন– মো. পারভেজ মিয়া (৪০) এবং তার ছেলে মো. হাসান মিয়া (৮)। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে তারা থাকেন। নানা শ্বশুরের বাড়িতে ঈদ করতে পরিবার নিয়ে হালুয়াঘাটে যাচ্ছিলেন পারভেজ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে যাচ্ছিল তিশা পরিবহনের বাসটি। পারভেজ, তার স্ত্রী-সন্তান এবং শ্বশুর বাড়ির লোকজনও ছিলেন ওই বাসে।

সকাল ৭টার দিকে পশ্চিম তালদীঘি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফকিরবাড়ি মসজিদে ঢুকে যায়। তাতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পারভেজ ও তার ছেলের মৃত্যু হয়।

এ সময় আরও অন্তত ১৫ জন আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মোহাম্মদ টিপু সুলতান বলেন, পারভেজের স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্যও আছেন আহত যাত্রীদের মধ্যে।

“মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ