শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

স্কুল মাঠে পশুর হাট বসানো সেই বিএনপি নেত্রীকে সেনাবাহিনীর তলব, হাট সরানোর নির্দেশ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

কুড়িগ্রামের চিলমারীতে নিয়মনীতি তোয়াক্কা না করে স্কুল মাঠে পশুর হাট বসানো বিএনপির সেই নেত্রী জেয়ারা খাতুন রুজিকে তলব করেছেন সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে ওই নেত্রীকে হাট সরানোর নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা বিএনপির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রুজিকে ক্যাম্পে তলব করেছিলেন। এসময় ওই নেত্রীকে হাট সরিয়ে নিতে বলা হয়েছে৷

হাট ইজারা পেয়েছেন ওহেদ-রানা। তার বাড়ি কুড়িগ্রামে। তবে স্থানীয় বিএনপি নেত্রী তার থেকে নিয়ে চালাচ্ছেন। এই বিএনপি নেত্রীর জেয়ারা খাতুন রুজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আহাদ জানান, স্কুল মাঠে হাট বসানোর অভিযোগ এসেছিল। আসার পর আমরা সরাসরি খোঁজ নিয়েছি। ওখানে হাট করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয় নি। ওনার ভাইয়ের নামে স্থানীয় (থানাহাট বাজার) বাজার টা ইজারা নেয়া আছে। কিন্তু ওই বাজার টা পশুর হাটের সঙে সংশ্লিষ্ট না। বাজার থেকে মোটামুটি হাফ কিলো দূরে যার কারণে কোনো ভাবে স্কুল মাঠে ওনারা করতে পারে না এটা আমরা ওনাকে (বিএনপি নেত্রী) ডেকে না করে দিয়েছি।

তিনি আরও জানান, আশা করি তিনি এটা আর করবেন না, স্কুল মাঠ ছাড়া অন্য কোথাও যদি স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হাট করতে পারবেন। এরপরও আমাদের অভিযান চলমান রাখব, কালকে (বুধবার ৪জুন) আমরা নজরে রাখব। যদি তারপরেও রিপোর্ট আসে তাহলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিবো।

এরআগে, গত বুধবার (২৮ মে) দুপুরের দিক সরেজমিনে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি নেয়া হয়েছিল। স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেধে রাখার জন্য মাঠে খুটি বসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ