শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়, সাবেক বিএনপি নেতা আটক

ডেস্ক রিপোর্ট / ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে আসেন।সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন যে, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রশিদ যাচাই করে অভিযোগের সত‍্যতা পান।

হাট ইজারাদার সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ আদায় সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি এবং জনস্বার্থপরিপন্থী। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ বাদি হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ