শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করল সৌদি

ডেস্ক রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা চলতি জুন মাসের শেষ পর্যন্ত স্থগিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। একই সময়ে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত থাকবে।

শনিবার এক খবরে এএফপি এই তথ্য জানায়। খবরে বলা হয়, ১৪টি দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। হজ মৌসুমের সমাপ্তির সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ, যা দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিতের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এ পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও যেসব দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করা হয়েছে, সেগুলো হলো– মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

‘ব্লক ওয়ার্ক ভিসা’ হলো একটি পূর্ব-অনুমোদিত কোটা, যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্টসংখ্যক বিদেশি নাগরিককে নিয়োগের অনুমতি দেয়। একবার একটি কোটা অনুমোদিত হলে প্রতিষ্ঠানগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ