শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় নবজাতক হত্যার দায়ে মা-মেয়ে গ্রেফতার

ডেস্ক নিউজ : / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ফাতেমা আক্তার (২০) নামের এক তরুণী বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে এক সন্তানের জন্ম দেয়। এরপর সামাজিক লজ্জা ও পরিচয় গোপন করতে এ নবজাতককে শ্বাসরোধে হত্যার পর একটি বিলের মধ্যে ফেলে রাখেন। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পায় এই নবজাতকের মরদেহ। তখন খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ফাতেমা আক্তার ও তার মা গোলাপি বেগমকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পলাশবাড়ী থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পলাশবাড়ী উপজেলার আসমতপুর গ্রামের বালিয়াগাড়ী বিল থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে নবজাতকের মায়ের পরিচয় শনাক্ত হলে, আসমতপুর গ্রামের শফিকুল মণ্ডলের ছেলে ইয়াসিন মণ্ডল বাদী হয়ে তিনজনকে আসামি করে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয় যে আসমতপুর গ্রামের মনজুর আলীর অবিবাহিত মেয়ে ফাতেমা আক্তার গত ১৬ মে গাইবান্ধার রাবেয়া ক্লিনিকে ভর্তি হন। সে দিনই সে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। তবে ফাতেমা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সন্তান জন্মের পর সামাজিক লজ্জা এবং পরিচয় গোপন করতে গিয়ে গত ১৭ মে রাতে মা গোলাপি বেগম ও বাবা মনজুর আলীর সহযোগিতায় নবজাতক শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর শিশুটির মরদেহ বালিয়াগাড়ী বিলে ফেলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ