শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

দুদুর বক্তব্যের সমালোচনা করে যা বললেন ড. শফিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫

আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি ডেট দিতে না পারেন, আরেকটু অপেক্ষা করেন, আমরাই ডেট দিয়ে দেব।’ —অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর দেওয়া এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেছেন, ‌‌‌যে দলের নেতারা বলতে পারে, আপনারা ডেট দেন, নাহয় আমরা দিয়ে দেব। ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এ কথা বলবে। আমাদের বিজয় ঘোষণা করে দেন, নাহয় আমরাই ঘোষণা করে দেব। এই আশঙ্কা থেকেই এ দেশের জাতি বলছে, আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে, নির্বাচনের দিন বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল ১০টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে।

তিনি আরো বলেন, আপনারা যে হুমকি দিচ্ছেন, এগুলোতো আওয়ামী লীগের আমলেও আমরা এ রকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও তো এমন কথা বলেনি। ওরা তো অন্তত সংবিধানের কথা বলেছে, দোহাই দিয়েছে, কোর্টের দোহাই দিয়েছে। কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করেনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা জনগণকে হতাশ করছি। আমাদের এ সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে তুলে ধরছি, এখান থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আইনজীবীর অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করব। সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদের গড়ে তুলতে হবে।

গত বৃহস্পতিবার (২৯ মে) গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক খুলনা মহানগর বিএনপির আলোচনাসভায় দুদু এই বক্তব্য দিয়েছিলেন।

দুদু তার বক্তব্যে আরো বলেছিলেন, ‘আমরা ড. ইউনূসের বিরোধিতা করিনি। তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, আমরা ব্যর্থ হবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ