শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

চিলমারীর জোড়গাছ হাট ও ঘাটে সেনাবাহিনীর অভিযান, স্বস্তিতে জনসাধারণ

চিলমারী (কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বৃহত্তম হাট জোড়গাছ হাট ও ঘাটে সেনাবাহিনীর অভিযানে স্বস্তি পেয়েছেন সাধারণ জনসাধারণ। চাঁদাবাজি ও অতিরিক্ত টোল তুললেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনী।

জানা গেছে, বিভিন্ন ভাবে হয়রানি, চাঁদাসহ  হাট ও ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার কুড়িগ্রাম এর নেতৃত্বে একটি দল বুধবার (২৮ মে) চিলমারীর বিভিন্ন পয়েন্টসহ জোড়গাছ হাট, ঘাট পরিদর্শন ও অভিযান পরিচালনা করেন। এসময় গরু, ছাগল হাট, কাঁচা বাজারসহ তোহা, চটি বাজারে অভিযান চালান।

চটি দোকানে অতিরিক্ত টোল নেয়া হচ্ছে বিক্রতারা অভিযোগ করেন, তার আগেই আদায়কারী, সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে ছটকে পড়ে। সেনাবাহিনীর অভিযানে হাটের ক্রেতা ও বিক্রেতারা স্বস্তি পান।

এসময় বিক্রেতা আঃ রউফ বলেন, সেনাবাহিনী হাটে নামতেই অতিরিক্ত খাজনা নেয়া বন্ধ হয় এবং আদায়কারী কয়েকজন গা ঢাকা দেয়।

কয়েকজন ক্রেতা ও বিক্রেতা বলেন, সেনাবাহিনীর অভিযান সব সময় অব্যাহত থাকলে চাঁদাবাজরাও থাকবে না আর অতিরিক্ত খাজনাও তুলতে পারবেনা, তাহলে হাট তার ঐতিহ্য ফিরে পাবে।

সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে এবং কয়েকদিনের মধ্যে চিলমারীতেও ক্যাম্প করা হবে বলে জানা গেছে। সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকায় স্বস্তি ফিরতে শুরু করছে জনসাধারণের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ