শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ঈদে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে ১ জুন। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাবে ৩ জুন থেকে।

কারো ছুটি ২৫ আবার কারো ১০ দিন বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩ জুন।আবার বিদ্যালয় খুলবে ২৩ জুন। অর্থাৎ ২১ দিন ছুটি থাকবে প্রাথমিক বিদ্যালয়।

মাধ্যমিক বিদ্যালয়

মাধ্যমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশ।

ঈদুল ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হবে ১৯ জুন। এরপর ২০ ও ২১ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতারং ক্লাস শুরু হবে ২২ জুন। অর্থাৎ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় টানা ২৩ দিন বন্ধ থাকবে।

সরকারি-বেসরকারি কলেজ

এবার সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী— সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, যা চলবে ১২ জুন পর্যন্ত। কলেজে শুধু ঈদের ছুটি থাকবে। সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশ নেই।

মাদরাসা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে মাদরাসায় সবচেয়ে বেশি টানা ২৫ দিন ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বিত ছুটি শুরু হবে ১ জুন, যা চলবে ২৫ জুন পর্যন্ত। ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

কারিগরি

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পর্যায়ের প্রতিষ্ঠানেও ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ১ জুন থেকে। আর ছুটি শেষ হবে ১৯ জুন। পরে ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ক্লাস শুরু ২২ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ