শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরে সরকারি কবরস্থানের টাকা আত্মসাতের অভিযোগ: জনমনে ক্ষোভ

মাইনুল ইসলাম, মিঠাপুকুরপ্রতিনিধি : / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সরকারি কবরস্থান নির্মাণের জন্য বরাদ্দকৃত ২ লক্ষ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করে ব্যক্তিগত কবরস্থানের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের কাবিটা (টিআর) প্রকল্পের অধীনে সরকারি কবরস্থানের প্রাচীর নির্মাণের জন্য সম্প্রতি ২ লক্ষ ৪৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বাস্তবে সরকারি কবরস্থানে কোনো প্রাচীর নির্মাণ করা হয়নি। এর পরিবর্তে, মিঠাপুকুর উপজেলার ৭ নং লতিবপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ লাভলী বেগম (আওয়ামীপন্থী) তার বাড়ির পাশে অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে নবনির্মিত একটি ছোট প্রাচীর তৈরি করেছেন।

এবিষয়ে স্থানীয় আবুল হোসেন নামের একজন এই বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি মাননীয় সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, ঢাকা; জেলা প্রশাসক, রংপুর; এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, মিঠাপুকুর, রংপুরকে প্রদান করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কবরস্থানের জন্য টাকা এলো, আর সেই টাকা দিয়ে উনি নিজের পারিবারিক কবরস্থানের প্রাচীর করলেন! এটা তো স্পষ্ট দুর্নীতি।” তিনি আরও জানান, যে প্রাচীরটি নির্মাণ করা হয়েছে সেটি তৈরি করতে সর্বোচ্চ ১ লক্ষ টাকা খরচ হতে পারে, যেখানে প্রায় ৩ হাজার ইট ব্যবহার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করেছেন তিনি।

লতিবপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত প্রশাসক খন্দকার মোঃ মাহবুব হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং কাজ না করলে লাভলী বেগম বাকি টাকা পাবেন না। তিনি বিষয়টিকে গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান বলেন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি এবং তাদের জানা ছিল না যে এটি ব্যক্তি মালিকানাধীন কবরস্থান। তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

সরকারি অর্থের এই ধরনের অপব্যবহারের ঘটনা স্থানীয় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তারা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একইসাথে, সরকারি প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ