শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

পাকিস্তানের সাধারণ জনগণকে গুলি করার হুমকি দিলেন নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পাকিস্তানের জনগণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৬ মে) মোদি তার শাসনকালের ১১ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভূজে এক জনসভায় পাকিস্তানের জনগণের উদ্দেশে বলেন, ‘রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার গুলি তো আছেই।’

তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা কী অর্জন করেছ? ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তোমরা কোথায়?’

জনসভায় বক্তব্য প্রদানকালে পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে, পাকিস্তানের জনগণের এগিয়ে আসা উচিত বলে জানান মোদি। এরপরই তিনি বলেন, ‘সুখ-শান্তির জীবন অতিবাহিত করো, রুটি খাও, তা না হলে আমার গুলি তো আছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ আমাদের বোনদের সিদুঁর মুছে ফেলার সাহস করে, তবে তাদের শেষ নিশ্চিত। অপারেশন সিদুঁর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং আমাদের হৃদয়ে ধারণ করা গভীর আবেগের প্রতিফলন।’

এই সময় বরোদারায় আয়োজিত রোডশোতে অংশ নেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারও। কর্নেল কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর দুই নারী কর্মকর্তার একজন, যিনি ‘অপারেশন সিঁদুর’ অভিযানের ব্রিফিং করেছিলেন। এই সফরে ৫০ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ