শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর বাড্ডায় বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত আনুমানিক সারে ১১ টায় মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান সাধন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।

ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনা সত্য। উনি বিএনপি নেতা সাধন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।

নিহতের ভাগ্নে জিহাদ বলেন, বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়৷ গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে আসি৷ এখানে চিকিৎসকরা তাকে দেখে মারা গেছেন বলে জানায়৷

জিহাদ জানান, তারা এখন ঘটনাস্থলে আছেন। বাড্ডা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত তারা সেটা জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ