শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

রংপুরে ২ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক

ডেস্ক নিউজ : / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক মাদককারবারি ওবাইদুল ইসলাম (৩২) নীলফামারী জেলার ডিমলা থানার ভেন্ডাবাড়ি এলাকার ছায়েদুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে নগরীর দর্শনা মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশিকালে দর্শনা থেকে মডার্ন মোড়ে হেঁটে যাওয়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন। আটক ওই ব্যক্তির দেহ তল্লাশি করে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রাতেই এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ