শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ৪ জনকে পুশইন

ডেস্ক নিউজ : / ৫৭৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

চারজন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পুশ-ইন করার সময় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে।

বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে দু’জন নারী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে দু’জন পুরুষকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের সময় বিজিবি তাদের আটক করে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

আটকরা হলেন – নড়াইল সদর উপজেলার ডহর শেখহাটি গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা (২৪) ও রিফাত মোল্লা (১৬), যশোর জেলার শার্শা উপজেলার বাইরাকোলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী মোছা. রুপালি খাতুন (৪৫) ও সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের মেয়ে মনোয়ারা খাতুন (৬৩)।

বিজিবি জানায়, পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে বিওপির দায়িত্বাধীন পিলার ৩৩৫/এমপি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামচন্দ্র বিওপির ৩২৮/৭-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের সদস্যরা প্রথমে দু’জন নারী এবং পরে আরও দু’জন পুরুষ বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর সময় বিজিবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে। পরবর্তীতে তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই-বাছাই করে দু’জন পুরুষকে দিনাজপুর জেলার বিরল এবং দুই নারীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিজিবি দু’জন নারীকে আটক করে থানায় দিয়েছে। বিকেলে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ