শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সম্পাদক শাহারিয়ার হিমেল গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে শাহারিয়ার হিমেল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে ইবি থানায় সোপর্দ করা হয়।

আটক ছাত্রলীগ নেতা হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সম্পাদক।

জানা যায়, সকাল ৯টায় চারুকলা বিভাগের আউটডোর ড্রয়িং পরীক্ষায় অংশ নিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে পরীক্ষা দিচ্ছিলেন হিমেল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাকে দেখতে পেয়ে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন। পরে প্রক্টরিয়াল বডি তাকে থানায় সোপর্দ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, হিমেল আন্দোলনের সময় ফেসবুকে বিভিন্ন সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক থাকাকালীন বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

আটক শাহরিয়ার হিমেল বলেন, আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের গ্রাফিতি করেছিলাম। এরপরও আমার সঙ্গে এমনটি করা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, তাকে শিক্ষার্থীরা থানায় দিয়েছেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জেনেছি। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ