শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

যমুনায় ধরা পড়ল ৭২ কেজির বাগাড় মাছ

ডেস্ক নিউজ : / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

রংপুরের পীরগাছায় হঠাৎ করেই দেখা মিলেছে একটি বিশাল আকৃতির বাগাড় মাছের। মাছটির ওজন ৭২ কেজি, যা সাধারণত এ অঞ্চলে খুব একটা দেখা যায় না। বিরল এই দৃশ্য দেখতে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মোড়ে স্থানীয় জনতা ভিড় জমায়।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বিশাল আকারের মাছটি এলাকার মানুষের নজর কাড়ে। কেউ ছবি তুলছেন, আবার ভিডিও করছেন। অনেকেই বিস্ময় নিয়ে জানাচ্ছেন, এত বড় মাছ তারা জীবনে কখনো দেখেননি।

জানা গেছে, মাছটি ধরা পড়েছে গাইবান্ধার ফুলছড়ি ঘাট সংলগ্ন যমুনা নদীতে। স্থানীয় জেলে শিরিশ চন্দ্রের জালে মঙ্গলবার সকালে মাছটি আটকা পড়ে।

পরে মাছটি কিনে পীরগাছায় নিয়ে আসেন ফুলছড়ি ঘাটের ব্যবসায়ী লাল মিয়া। তিনি জানান, মাছটি কিনে তিনি এখানে বিক্রির জন্য এনেছেন এবং প্রতি কেজির দাম হাঁকছেন ১২০০ টাকা করে।

এ সময় উপস্থিত অনেকে মাছটি কেনার জন্য দামদর করতেও দেখা যায়। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাছটির ছবি ও ভিডিও শেয়ার করছেন।

স্থানীয়দের মতে, এমন বিশাল আইড় মাছ দেখা কেবল রূপকথার গল্পেই শোনা যায়। তবে যমুনা নদীতে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়ে থাকলেও ৭২ কেজির মাছ খুবই বিরল ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ