শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

রংপুরে টানা বৃষ্টিতে তলিয়েছে ক্ষেত, লোকসানের আশঙ্কায় রংপুরের চাষিরা

ডেস্ক নিউজ : / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বৃষ্টিতে রংপুরের বিভিন্ন এলাকায় সবজিসহ গ্রীষ্মকালীন শস্যের বেশ ক্ষতি হয়েছে। ক্ষেতে পানি জমে পচে যাচ্ছে ফসল। কৃষকরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা। এদিকে, চাষিদের ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

কৃষক আজিজুল ইসলাম। দুই বিঘা জমিতে চিচিঙ্গা আবাদ করেছেন, যার পুরোটাই এখন পানির নিচে। বৃষ্টির পানিতে ডুবে যাওয়া ফসলের ক্ষেত পচনের হাত থেকে রক্ষায় শেষ চেষ্টা করছেন।

সরজমিনে দেখা গেছে, গত দুইদিনের বৃষ্টিতে রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরনী ইউনিয়ন ও মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর জমি হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে গ্রীষ্মকালীন শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকরা বলছেন, বৃষ্টির পানিতে করলা, ঝিঙেসহ প্রায় সব ধরনের ফসলই তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ৭০ ভাগ ফসলই নষ্ট হয়ে যাবে।

কৃষি বিভাগ বলছে, ক্ষতি কমাতে ডুবে যাওয়া ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। রংপুরের মিঠাপুকুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসফিকুর রহমান বলেন, কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে। তবে আরও পানি জমলে ফসল বাঁচানো মুশকিল হবে।

কৃষি বিভাগের তথ্যমতে, গত কয়েকদিনের বৃষ্টিতে রংপুরের একশ হেক্টর বেশি জমির সবজি ক্ষেত ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ