শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সাম্য হত্যা: ঢাবি প্রশাসন ও পুলিশের দায়িত্বহীনতা জবাবদিহির আওতায় আনার দাবি

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

সাম্য হত্যার বিচার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের দায়িত্বহীনতা জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সহপাঠীরা। সোমবার (১৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত প্রতিবেদন বিলম্বিত করা হচ্ছে। এ ঘটনা রাষ্ট্রীয় অব্যস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। শুধু ন্যায় বিচার নয়, প্রশাসনিক গাফিলতির স্থায়ী সংস্কার করতে হবে। বিচার, জবাবদিহিতা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের মাধ্যমেই রক্তের ঋণ পরিশোধ সম্ভব।

তারা অভিযোগ করেন, হত্যার পর বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি এবং বিচারবিমুখতা লক্ষ্য করা গেছে। যা শিক্ষার্থীদের শুধু ক্ষুব্ধই করেনি, এতে রাষ্ট্রের নিষ্ঠুর অমানবিক আচরণ প্রকাশ পেয়েছে।

এ ছাড়া সারা দেশে বিচারহীনতার সংস্কৃতি, মব সন্ত্রাস, সংখ্যালঘুদের ওপর হামলা ও নারীর প্রতি সহিংসতাসহ বেশকিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ