শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মিঠাপুকুরে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

মাইনুল ইসলাম, মিঠাপুকুর প্রতিনিধি : / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

টানা দুই দিনের প্রবল বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে রংপুর জেলার অসংখ্য জমি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার বহু কৃষক। মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রানিপুকুর পূর্বপাড়া গ্রামের কৃষক মোস্তফা মিয়া তার সবজি ক্ষেত হারিয়ে এখন দিশেহারা।

নিজের কোনো জমি না থাকায় তিনি অন্যের জমি বন্দোবস্ত নিয়ে চাষাবাদ করেছিলেন। স্বপ্ন ছিল—এই ফসলে সংসারের অভাব দূর করবেন, ঋণের কিস্তি মেটাবেন। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতায় সেই সবজি ক্ষেত এখন পুরোপুরি পানির নিচে।

আজ সকালে সেই পানিতে তলিয়ে যাওয়া জমিতে নেমে কেঁদে ভেঙে পড়েন তিনি। প্রতিটি গাছে ছিল তার শ্রম আর আশার ছোঁয়া। চোখের সামনে সেই ক্ষেত ভেসে যেতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই হতভাগা কৃষক।

মোস্তফা মিয়া বলেন, “ধার করেই জমি নিছিলাম। সবজি বুনছিলাম অনেক কষ্টে। ভাবছিলাম এবার একটু শান্তি পাইবো। কিন্তু সব ডুইবা গেল। এখন আমি কী করুম?”

স্থানীয়রা জানান, শুধু মোস্তফা মিয়াই নন, এলাকার আরও অনেক কৃষক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান করা হোক।

এদিকে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু হয়েছে। দ্রুত তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রাকৃতিক দুর্যোগের এমন সময়ে কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। নাহলে এক মৌসুমের ক্ষতি থেকে জন্ম নিতে পারে দীর্ঘমেয়াদি সংকট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ