শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু

মো.লুৎফর রহমান.হিলি(দিনাজপুর) : / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

 

দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান, চাল সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার(১৯ মে) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

এ সময় উপজেলা সাবেক চেয়ারম্যান মো. আকরাম হোসেন মন্ডল,হাকিমপুর উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,খাদ্য গুদামের কর্মকর্তা সাজেদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এদিকে কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বর্তমান বোরো ধান সরকারিভাবে সংগ্রহের যে দাম রয়েছে ৩৬ টাকা কেজি দর ও ১৪৪০ টাকা মন। এতে যদি সরকারি খাদ্য গুডামে ধান দেওয়া যায় সেক্ষেত্রে তারা লাভবান হবেন।কিন্তু বিগত বছরগুলোতে তারা গুদামে ধান দিতে পারেনি। তারা আরও অভিযোগ করে বলে, তারা সব সময় সেন্ডিকেটের কবলে পরেন। কৃষকরা যে ধান দেওয়ার জন্য কার্ড পায় সেই কার্ড সেন্ডিকেটেরা নিয়ে গুডামে বিক্রি করেন।এছাড়াও কৃষকেরা গুডামে ধান দিতে আসলে অনেক হয়রানির শিকার হতে হয় বলে দাবী কৃষকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ