শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ডিবি কার্যালয়ে আর ভাতের হোটেল থাকবে না: ডিবি প্রধান

ডেস্ক নিভজ / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Oplus_131072

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে (ডিবি) আর থাকবে না কোনো ভাতের হোটেল ও সেলিব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (৫ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না। ডিবিতে মানুষ ন্যায়বিচার পাবে। ডিবিতে আর কোনো নায়ক-নায়িকাদের আড্ডাখানা হবে না বলেও জানান তিনি।

দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের পাশাপাশি সব জায়গায় সাদা পোশাকে মন্দিরগুলোর সামনে ডিবি অবস্থান করবে।

ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগরের এ গোয়েন্দা প্রধান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ