শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মিলন গ্রেপ্তার

রংপুর অফিস / ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Oplus_131072

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও হাজীরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে নগরীর তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) শিবলী কায়সার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজ্জাদ হত্যা মামলায় কাউন্সিলর ওয়াজেদুল আরেফিন মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) আসামিকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।

গত ১৯ জুলাই বিকেলে রংপুর সিটি করপোরেশনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ। পরে ২০ আগস্ট নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আদালতে মামলা দায়ের করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ