শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রংপুরে সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণ, উদ্ধারে সংশ্লিষ্টদের উদাসীনতার অভিযোগ

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। উপজেলার নোয়াখালী পাড়ার নান্টুর বাড়ি থেকে বুলবুলের বাড়ি পর্যন্ত এই রাস্তাটি দখল করে স্থানীয় কয়েকজন ভবন নির্মাণ ও গাছ রোপন করেছেন।

স্থানীয় তোজাম্মেল, মমিনুল, সাবু মিয়া আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ওপর আধা পাকা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার কয়েকশ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

ভুক্তভোগী একজন জানান, রাস্তাটি বন্ধ থাকার ফলে অন্য বাড়ির ওপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। আরেকজন বলেন, দখলদাররা এখনও আওয়ামী লীগের প্রভাব খাটাচ্ছে। তাই এখনও রাস্তাটি উদ্ধার করা যায়নি।

এর আগে, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের কথা বললেও তা বাস্তবায়ন হয়নি বলে জানান স্থানীয়রা। এ সময় সড়কটি উদ্ধারের দাবিও জানান তারা।

এদিকে দখলকারীদের দাবি, রাস্তার বিষয়টি তাদের জানা ছিল না। সরকার উদ্যোগ নিলে ছেড়ে দেয়ারও কথা জানান তারা। একজন বলেন, কেউ না ভাঙলে আমরা কেন একা ভাঙব? সবাই জায়গা ছেড়ে দিলে আমরাও ছেড়ে দেব।

গত ২৮ এপ্রিল পুনরায় তদন্তের পর এসি ল্যান্ডের কাছে রাস্তাটি সরকারি হিসেবে উল্লেখ করে উদ্ধারের জন্য প্রতিবেদন দেয় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা। পরে প্রতিবেদনটি ইউএনও’র কাছেও পাঠানো হয়।

এ বিষয়ে মিঠাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মুলতাসিম বিল্লাহ বলেন, উচ্ছেদের জন্য নোটিস দেয়া হবে। এক্ষেত্রে বিবাদী পক্ষের বক্তব্যও শোনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেছেন, সড়কটির বিষয়ে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে এসেছে। প্রতিবেদনে এর সত্যতা পাওয়া গেছে।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারি রাস্তা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে। এতে তারা আশাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ