শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে কৃষকের মৃত্যু

ডেস্ক নিউজ : / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে শফিকুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টায় উপজেলার ইজলামারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর গ্রামের ফজলে রহিমের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ইজলামরী সীমান্তের কাছে কালো নদীতে মাছ ধরতে লাইট ও টেঁটা নিয়ে যান শফিকুল। এ সময় প্রবল ঝড় ও বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয় ও নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান কালবেলাকে বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিকুলের মৃত্যু হয় বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ