শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

মোঃ দুর্জয় হাসান  / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

কুড়িগ্রামে চিলমারী ও উলিপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় তাছলিমা আক্তার (২৪) এবং চামেলি রানী (৪০) নামে দুজন নারী মারা গেছেন। এ সময় চামেলি রানীর গৃহপালিত একটি গরুও মারা যায়।

শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে এ দুটি পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

জানা যায়, চিলমারীর নিহত গৃহবধু তাছলিমা আক্তার ঢুষমারা থানার অন্তর্গত চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী বলে জানা যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে গৃহবধূ তাছলিমা ছাগলের ঘাস কাটতে যান জমিতে। এ সময় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতের শিকার হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে ঢুসমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের ক্লিনিকের পাড়ে নিজের গরু মাঠে চরাতে গিয়ে এবং গরুর ঘাস কাটতে গিয়ে চামেলি রাণী (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা গৃহপালিত একটি বকনা গরুও বজ্রপাতের কবলে পড়ে মারা যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ