শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত 

ডেস্ক নিউজ : / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের ভাই এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল শুক্রবার দিবাগতরাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর – দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন ফুলবাড়ি পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে ও নিহত তোজাম্মেল হক বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের মৃত নজমুল হকের ছেলে। তোজাম্মেল হক ফুলবাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

তারা দুজন ফুলবাড়ী ঢাকা মোড়ের মজনু মিয়া খাবার হোটেলে কর্মচারীর ছিলেন। তারা হোটেলের কাজ শেষে প্রতিদিনের ন্যায় মোটর সাইকেল যোগে ঢাকা মোড় থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে ফুলবাড়ী পৌরসভা অফিসের সামনে বিরামপুর হতে দিনাজপুর গামী আঞ্চলিক মহাসড়কের অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনা স্থলে তারা মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় নিহতের ভাই ফুলবাড়ী থানায় গাড়িচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ