শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

রংপুরে হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা আলতাফ গ্রেফতার

ডেস্ক নিউজ : / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় জেলা আওয়ামী লীগ সদস্য এবং সাবেক জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান। তাকে বুধবার মধ্যরাতে নগরীর কামালকাছনা খাঁনপট্টির আমিন গার্ডেন নামক একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলতাফ হোসেন কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের মৃত ফরিজল ইসলামের পুত্র। তিনি জেলা আওয়ামী লীগ সদস্য এবং যুবলীগ নেতা ছিলেন। একই সঙ্গে তিনি জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন।

রংপুর আরপিএমপি কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের বিরুদ্ধে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় গুলিবিদ্ধ ও জখমের অভিযোগে শাহ আলম মিয়ার করা একটি মামলা রয়েছে। ওই মামলার ৬০ নম্বর এজাহার নামীয় আসামী তিনি। তাকে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, আলতাফ হোসেন ৫ আগস্টের পরপরই পালিয়ে গেলেও কিছুদিন আগে নগরীতে এসে গোপনে ওই বাসায় অবস্থান শুরু করেন। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ