শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নীলফামারীতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ : / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ দল) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম শাহকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার শাহ্ পাড়ার মৃত নজরুল ইসলাম শাহের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

সদর থানার ওসি, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৫ মে) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, সদর থানার দুটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ