শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

হিলি সীমান্তের ধান ক্ষেতে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

মো. লুৎফর রহমান.হিলি(দিনাজপুর): / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

 

দিনাজপুরের হিলিতে সীমান্তে একটি ধান ক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীদের।

বুধবার রাত ১০টায় হিলি সীমান্তের ঘাসুড়িয়া আদিবাসী এলাকার আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। বিষয়টি মুঠো ফোনে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন।

তিনি বলেন,সন্ধ্যার আগমুহূর্তে সীমান্তে ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প। পরে সে ড্রোনটি নিয়ে বাসায় যায় এরপর জানাজানি হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম ও উপ-পরিদর্শক সুজা সহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সীমান্তে ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায় এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ