শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

রংপুরের মিঠাপুকুরের সড়কে পিকআপচাপায় ঝরল তরুণের প্রাণ

রেদওয়ান হিমেল / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পিকআপচাপায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

বুধবার (১৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহত শিহাব মিয়া (১৮) উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার পুত্র বলে জানা গেছে। আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর পিকাপভ্যানটি পালিয়ে যায়।

আহতদের মধ্যে একজন মনিরুজ্জামান, তার বাবার নাম আব্দুল কাদের। তিনি মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পাগলার হাট জালাদিপুর গ্রামের বাসিন্দা। তবে, অপর আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ