শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : / ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

 

১৪ মে ২০২৫ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৮) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

হাতেম আলী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকার ছাফের আলীর ছেলে। তিনি এক ছেলে, দুই মেয়ের জনক ছিলেন।

বুধবার ( ১৪ মে) সকাল ৮টার দিকে বাড়ির পাশে ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি পড়েছিল। বৃষ্টি উপেক্ষা করে হাতেম আলী আরোও কয়েকজনকে সাথে নিয়ে নিজের জমিতে ধান কাঁটতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে হাতেম আলী ঘটনাস্থলেই মারা যায়। সেখান থেকে সাথের কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মদিনা আলী জানান, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ না থাকলে মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ