শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ মে) মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ডাক্তারপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে মোনায়েম হোসেন এবং দেবীগঞ্জ পৌরশহরের মৃত গোলাম মোস্তফার ছেলে জহির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার পর দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক জামিউর ইসলাম ও রবিউল ইসলাম পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এবং তারা নিজ অপরাধ স্বীকার করলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ