শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে আহত অবস্থায় বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

ডেস্ক নিউজ : / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

পঞ্চগড় সদর উপজেলায় একমাসের ব্যবধানে আহত অবস্থায় আরও একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত থেকে কিছু দূরের গ্রাম সরকার পাড়ার একটি ভুট্টা খেতে নীলগাইটি দেখতে পায় মরিচ খেতে কাজ করা শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় বন বিভাগে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে আসে। নীলগাইটি বাম পা নাড়াতে পারছে না। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। ঠিকমত দাঁড়িয়ে থাকতে পারছে না।

ওই গ্রামের জয়নুল হক বলেন, আমার ভুট্টা খেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না। মরিচ খেতের শ্রমিকরা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। সেখানে গিয়ে আমি বন বিভাগকে খবর দেই। তারা এসে ভ্যানে করে নীলগাইটি নিয়ে যায়।

এ বিষয়ে পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, আজকে আনুমানিক দুপুর একটার দিকে প্রাণিসম্পদ অফিসার মাধ্যমে খবর পাই। খবর পেয়ে আমি অফিসের টিম পাঠিয়ে দেই। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করব। নীলগাইটির বয়স দুই বছর হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ